গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে গত রোববার রাতে পুলিশ রফিকুল ইসলাম (৪২) নামের একজন ইয়াবা ব্যবসায়ীকে ৩০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কবির আহম্মদের ছেলে। গতকাল সোমবার তাঁকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।