প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হ্নীলার রঙ্গিখালী গ্রাম থেকে গতকাল মঙ্গলবার মো. দুদু মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ রঙ্গিখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী দালাল মো. দুদু মিয়াকে গ্রেপ্তার করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।