গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ইছামতী আলীনগর এলাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সন্ত্রাসীরা হলেন উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগর এলাকার মৃত আবদুস ছালামের ছেলে নুরুল হক (৫৫) ও একই এলাকার হাছি মিয়ার ছেলে নুরুন্নবী পাঠান (৫০)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি ওই এলাকায় আধিপত্য বিস্তারকারী দুই প্রভাবশালী পক্ষের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। তাঁরা বেশ কিছুদিন ধরে এলাকায় মারামারি ও গোলাগুলির ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে থানায় কয়েকটি অভিযোগ রয়েছে।