গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ২২ মামলার আসামি মো. শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ১০০ বোতল ফেনসিডিলসহ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদকের ২১টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা রয়েছে। গতকাল শুক্রবার সদর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা হয়। বিকেলে তাঁকে কুমিল্লার একটি আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।