গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় নিজ বাড়ি থেকে তাজউদ্দিন (৩২) নামের মালয়েশিয়ায় মানব পাচারকারী দলের সীতাকুণ্ড অংশের হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাজউদ্দিন মধ্যম ছলিমপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। মানব পাচারের অভিযোগে সীতাকুণ্ড থানায় দায়েরকৃত একটি মামলার প্রধান আসামি তিনি। পুলিশ জানিয়েছে, তাজউদ্দিন মানব পাচারকারী চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে অসহায় যুবকদের অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর জন্য তাঁর ফৌজদারহাটের বাড়িতে জড়ো করতেন। পরে ট্রলার বা ফিশিং বোটের মাধ্যমে ওই যুবকদের মালয়েশিয়ায় পাঠাতেন।