গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজার এলাকায় গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ বেলাল (৩০) নামের এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বেলালের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে থানায় দুটি মামলা আছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।