গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বেলাল হত্যা মামলার পলাতক আসামি নুরুল ইসলামকে (২৮) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কেফায়েত উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজারের রামু চৌমহনী এলাকা থেকে বেলা দুইটায় তাঁকে গ্রেপ্তার করে। বেলাল হত্যা মামলার আসামি নুরুল ইসলামকে ২৪ নভেম্বর দুদিনের রিমান্ডে আনা হলে তিনি ২৫ নভেম্বর ভোররাতে থানা থেকে পালিয়ে যান।