প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা থেকে গতকাল সোমবার হত্যা মামলার পলাতক আসামি নজরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ভূঁইয়া জানান, ২০১০ সালের ৬ জানুয়ারি নজরুলসহ আটজনকে আসামি করে মধ্যনগর থানায় একটি হত্যা মামলা হয়। এত দিন নজরুল পলাতক ছিল। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার সাউদপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন দুপুরে নজরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।