গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার থেকে শুক্রবার ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৬) সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের আবদুল্লাহ ও একই উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের ইলিয়াস হোসেন। র্যা ব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একটি মিষ্টির দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।