গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজার থেকে ২০০ লিটার মদসহ মো. রনি ও রিয়াজুল ইসলাম নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ভাটিয়ারী পাহাড় থেকে মদ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে শহরের দিকে যাচ্ছিল। পুলিশের তল্লাশিতে তারা ধরা পড়ে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি