গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী থেকে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল ফকিরাকাটা এলাকা থেকে আবু তাহের হত্যা মামলার আসামি মোহাম্মদ ছাবেরকে গ্রেপ্তার করে। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।