গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সানবাড়ি বাজার থেকে গতকাল রোববার দুপুরে নূরুল হক ও কাশেম মিয়া নামের দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর গ্রামে। ধরমপাশা থানার ওসি আশেক সুজা মামুন বলেন, নৌপথে চাঁদাবাজির অভিযোগে বানারসীপুর গ্রামের নূরুল হক ও কাশেম মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ মামলায় এত দিন তাঁরা পলাতক ছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সানবাড়ি বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।