গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক লিটন বিশ্বাসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের কোর্ট চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার প্রতিবাদে গতকাল ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে পৌর স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে। মিছিলটি কোর্ট চত্বর এলাকায় গেলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা বলেন, এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।