প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মো. রানা নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার বিকেলে নগরের সদরঘাট মরিচ্চা কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নগর পুলিশের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ প্রথম আলোকে জানান, গ্রেপ্তার রানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি কলোনিতে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতেন। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।