গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর নাম শ্রী চিত্ত বর্মণ (৩৬)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকার বাসিন্দা। বিজিবির সূত্র জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় গোপন তথ্যের ভিত্তিতে দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারের একটি যাত্রীবাহী লেগুনায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রাতেই পাটগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাটগ্রাম বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মকবুল হোসেন জানান, বর্মণের বিরুদ্ধে থানা একটি মামলা হয়েছে। পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ভারতীয় নাগরিককে গতকাল বুধবার জেলা আদালতে সোপর্দ করা হয়।