প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ওয়ার্ড সৈনিক লীগের সভাপতি মোখলেছুর রহমান হত্যা মামলায় মো. গাফফার নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক দাদন ফকির জানান, ১৬৪ ধারার জবানবন্দি ও রিমান্ডে নেওয়া আসামিদের দেওয়া তথ্যমতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, মাসদাইর এলাকার নিজ বাসা থেকে ঝুট সন্ত্রাসী জামান ও জসিম গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে মোখলেছকে ডেকে নেওয়ার পর থেকে নিখোঁজ হন তিনি। ছয় দিন পর মাসদাইর বেকারি মোড়ের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।