প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের হাসপাতালপাড়া এলাকা থেকে গতকাল রোববার দুপুরে পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াত নেতা মো. শওকতুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকরিয়া থানার উপপরিদর্শক আল আমিন সরকার জানান, শওকতের বিরুদ্ধে নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে হামলা-ভাঙচুরের একাধিক মামলা রয়েছে।