প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের গুহলক্ষীপুর মহল্লা থেকে মাদকদ্রব্যসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮ ফরিদপুরের একটি দল। সদরের জ্ঞানদিয়া গ্রামের তোহেল আহম্মেদ (২১) ও শহরের ঝিলটুলী মহল্লার শাকিল মাতুব্বর (২৩) নামের ওই দুজনের কাছ থেকে ১৬৫টি ইয়াবা বড়ি, ৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রি থেকে পাওয়া ৬ হাজার ২৭০ টাকা, একটি মোটরসাইকেল, চারটি মুঠোফোন ও আটটি সিম কার্ড জব্দ করা হয়। র্যা বের ফরিদপুর ক্যাম্পের এএসপি শামীম কুদ্দুছ ভূঁইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুহলক্ষ্মীপুরের লাশকাটা ঘরসংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আমিনুজ্জামান বলেন, এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে গতকাল রোববার একটি মামলা করেছে।