প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের গুদামপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে গত রোববার রাতে অস্ত্রসহ রিদুয়ান আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রিদুয়ান মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার ফজল আহমদের ছেলে। বদরখালী পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আউয়াল জানান, গতকাল সোমবার আদালতের মাধ্যমে রিদুয়ানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি