প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নের ঘাটঘর এলাকা থেকে মোহাম্মদ ইউনুছ নামের এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজাখালীর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মীর মোহাম্মদ জানান, ইউনুছ ছনুয়াঘাট ও রাজাখালী ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধ এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছিলেন। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি