গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নম্বরবিহীন চোরাই মোটরসাইকেলসহ পারভেজ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার রামপাশা বাজার থেকে গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। পারভেজ হবিগঞ্জের মাধবপুরের পূর্ব ইটখেলা গ্রামের বাসিন্দা। মোটরসাইকেল চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে সিলেটের শাহপরান থানায় মামলা রয়েছে। পারভেজকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপপরিদর্শক দ্বীপন চন্দ্র সরকার।