গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজার এলাকা থেকে গত শুক্রবার রাতে জিয়াউর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে পুলিশ। তিনি পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী গ্রামের আবদুল হকের ছেলে। পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফেজ খান জানান, জিয়াউর রহমান মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।