গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দণ্ডপ্রাপ্ত এক আসামিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল আলিম। মাদকের এক মামলায় তাঁর এক বছরের সাজা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কেড়াগাছি নদীর পাড় থেকে তাঁকে আটক করা হয়। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির সুবেদার সিরাজুল গনি বিষয়টি নিশ্চিত করেছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানান, আবদুল আলিম মাদক চোরাচালান মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।