প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপড়ে লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট থেকে পুলিশ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আসমান শেখ ওরফে দবিরুল (২৫) দিনাজপুরের বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন জানান, মঙ্গলবার রাত একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া লঞ্চঘাট মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে পুরোনো কাপড়ে প্যাঁচানো ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে। পরে তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।