গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী থেকে আবুল কালাম নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, আবুল কালামের বিরুদ্ধে সন্ত্রাস, বোমাবাজি, নাশকতাসহ বিভিন্ন ঘটনায় ১৩টি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।