গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আমলা আখ সেন্টার এলাকায় গত রোববার বিদেশি পিস্তল ও তিনটি গুলিসহ স্বপন মালিথা (৪৮) নামের এক সন্ত্রাসীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। স্বপন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের ওপর বোমা হামলার অন্যতম আসামি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আখ সেন্টার এলাকায় স্বপন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন। এ সময় স্থানীয়দের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে ধাওয়া করে। স্বপন তাঁর বাড়িতে ঢুকে গেলে জনতা বাড়িটি ঘেরাও করে পুলিশে খবর দেয়। মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন বলেন, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।