প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গত সোমবার মাসুদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদের বাড়ি সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পলাশতলা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের পলাশতলা গ্রামের মাসুদের সঙ্গে ২০০৩ সালে একই গ্রামের আয়শা আক্তারের বিয়ে হয়। এর পর থেকেই যৌতুকের জন্য মাসুদসহ তাঁর পরিবারের লোকজন আয়শার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এর জেরে গত সোমবার আয়শা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।