প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কসবামাঝাইল ইউনিয়নের কেওয়া গ্রামের একটি কলাবাগান থেকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাংশা থানার পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া আবদুল কুদ্দুস মণ্ডল (৪৮) চরমপন্থী সংগঠনের সদস্য। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলমবাড়িয়া কেনালপাড়া গ্রামের বাসিন্দা। একদল চরমপন্থী কেওয়া গ্রামে গোপন সভা করছে—এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের গুলিতে কুদ্দুস আহত হন। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে চার পুলিশও আহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও চারটি গুলি উদ্ধার করা হয়। কুদ্দুসের বিরুদ্ধে পাংশা ও শৈলকুপা থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।