গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গত শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা, মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার আসামিসহ ৪৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্য সাতজন রোহিঙ্গাসহ তিনজন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা করা হয়েছে।