গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মাদক, জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮ ফরিদপুরের একটি দল। গত রোববার বিকেলে সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভাজনডাঙ্গা এলাকার মানোয়ার হোসেন (৪১) ও তাঁর সহযোগী শহরের পূর্ব খাবাসপুর মহল্লার জিন্টু খান (৩৫)। তাঁদের কাছ থেকে তিন হাজার টাকা সমমূল্যের এক হাজার টাকার তিনটি জাল নোট ও ১৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের এএসপি আছাদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।