গ্রেপ্তার আরও ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিভিন্ন মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সূত্র জানিয়েছে, গতকাল সোমবার এবং গত রোববার দিবাগত রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই সাতজন হলেন: কক্সবাজারের জেলা হিসাবরক্ষণ অফিসের সুপার (বর্তমানে রামু উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা) আবদুস সবুর, গাজীপুরের পুবাইল রোডের মৃধা স’ মিলের মালিক হাবিল উদ্দিন মৃধা, দিনাজপুরের বিরলের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান মুন্সি, খানসামার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শরিফুল আলম, বগুড়ার সাবেক জেলা সমবায় কর্মকর্তা (বর্তমানে পাবনায় কর্মরত) শাহীনুর ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. আমজাদ হোসেন ও বগুড়ার সিরাজুল ইসলাম মুন্সি। এ নিয়ে গত ৩০ দিনে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দুদক।