গ্রেপ্তার আরেক বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের চাঞ্চল্যকর প্রবীণ সন্ন্যাসিনী ধর্ষণ ও ডাকাতি মামলায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম খালেদুর রহমান মিন্টু ওরফে ফারুক। তাঁর বাড়ি বাংলাদেশের যশোরে।
সিআইডি পুলিশের ডিআইজি (অপারেশনস) দিলীপ আদক জানিয়েছেন, রানাঘাটে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ফারুক। ঘটনার পর তিনি বাংলাদেশে পালিয়ে যান। সম্প্রতি তিনি আবার ভারতে ঢুকে বনগাঁয় যান। এ খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এ নিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এর আগে সেলিম নামে আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় মুম্বাই থেকে।