গ্রেপ্তার এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১২ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ সাখাওয়াত আহম্মেদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার নগরের চকবাজার মো. আলী রোডের এসডি টাওয়ারের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরের চকবাজার এলাকার এসডি টাওয়ারের একটি বাসা থেকে ভিওআইপি সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া সরঞ্জামের মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।