প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে বিকাশের ১৪ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে মো. জসিম উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধর্মপুর গ্রামের হাফেজিয়া নগর এলাকায় অভিযান চালিয়ে সুধারাম থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার জসিমের বাড়ি ধর্মপুর গ্রামে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন চন্দ্র দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা লুটের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে জসিম। তাকে রিমান্ডে নেওয়া হবে।