গ্রেপ্তার এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে হেরোইন-ফেনসিডিলসহ গতকাল বৃহস্পতিবার ইয়াছিন আলী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব-৫। তিনি ভোলাহাট উপজেলার হেলাচী ঘোনপাড়া গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫ ক্যাম্পের এএসপি সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালুপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন, ১০১ বোতল ফেনসিডিল, ১৭০ ভারতীয় রুপিসহ ইয়াছিনীকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ির মালিক পালিয়ে যান। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।