গ্রেপ্তার এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুই বোতল ফেনসিডিল, একটি ধারালো হাঁসুয়াসহ আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা। তিনি একই উপজেলার সোনামসজিদ বারিয়াদীঘি এলাকার নওশের আলীর ছেলে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়ালামারা এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আসাদুলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গতকাল শুক্রবার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।