গ্রেপ্তার একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের খিদিরপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক শিশুকে অপহরণের চেষ্টার সময় জামাল উদ্দিন মোল্লা নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী বলেন, খিদিরপুরের আনোয়ার হোসেনের পাঁচ বছরের শিশু জুনায়েত হোসেন বাড়ির পাশে খেলা করছিল। জামাল শিশুটিকে খেলনা কিনে দেওয়ার কথা বলে অপহরণের চেষ্টা করেন। শিশুটিকে চিনে ফেলায় তাঁর সম্পর্কে জানতে চান এলাকাবাসী। একপর্যায়ে এলাকাবাসী তাঁকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।