গ্রেপ্তার একজন, কারাগারে শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় চতুর্থ ও তৃতীয় শ্রেণির দুই ছাত্রকে বেঁধে রেখে নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার গোলাম মোস্তফা মোড়লকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শিশু নাছিম তরফদারের বাবা আবদুল হামিদ ও শিশু ইয়াছিন তরফদারের বাবা ইসমাইল তরফদার বাদী হয়ে বুধবার শ্যামনগর থানায় মামলা করেন। আসামি করা হয় শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের গোলাম মোস্তফা মোড়ল ও তাঁর ছেলে গোলাম হোসেন মোড়লকে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এজাহার দায়ের হওয়ার পরপরই গোলাম মোস্তফা মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গতকাল সকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।