প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার এজাহারে উল্লেখিত আট আসামি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। তারাব পৌর যুবলীগের সভাপতিসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ বাদী হয়ে সরকারি কাজে বাধাদান, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মামলাটি করেন।