প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে মাছ ধরা নিয়ে দুই পরিবারের সংঘর্ষে গুলিতে বাবা ও ছেলে নিহত হওয়ার ঘটনায় গত তিন দিনেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার রাতে দুটি মামলা হয়েছে।
নিহত মোহাম্মদ ইদ্রিচের ছেলে মোহাম্মদ জাহেদ বাদী হয়ে তাঁর চাচা-চাচি, চাচাতো ভাইসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। অন্যদিকে, পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে অস্ত্র আইনে আরেকটি মামলা করেছে।
উপজেলার নুরু মার্কেট পশ্চিমপাড়া এলাকায় গত শনিবার বড় ভাই শফিকুর রহমানের সঙ্গে ছোট ভাই মোহাম্মদ ইদ্রিচের পরিবারের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোহাম্মদ ইদ্রিচ মারা যান। গুলিবিদ্ধ হয় তাঁর স্ত্রী ও তিন ছেলে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মোহাম্মদ খালেদ।