গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক আইএসআইয়ের চর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবস্থানকালে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক খালিদ মেহমুদ (৫০) পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ এই দাবি করেছেন।
খালিদ মেহমুদকে নিয়ে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এ দাবি করেন। তিনি বলেন, খালিদ মেহমুদ আইএসআইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েই রোববার রাতে খালিদ মেহমুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর আত্মগোপন করে থাকার কারণ খোঁজা হচ্ছে।
এসপি জানান, ২০১৪ সালের ৭ নভেম্বর তিন মাসের ভিসা নিয়ে খালিদ বাংলাদেশে আসেন। এরপর ১৯ নভেম্বর তিনি শ্রীপুরের ইউনিলায়েন্স টেক্সটাইল কারখানা নামে একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পদে চাকরি নেন। পরে ভিসার মেয়াদ বাড়িয়ে ৬ মে পর্যন্ত করেন। মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি এ দেশেই অবৈধভাবে অবস্থান করছিলেন। গাজীপুরে তাঁর অবস্থানের খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেড কোয়ার্টার ও গোয়েন্দা সংস্থার কাছেও ছিল।
এসপি বলেন, ‘আমরা তাঁকে অনেক দিন ধরেই খুঁজছিলাম। পরে তাঁকে ওই কারখানা থেকে গ্রেপ্তার করা হয়।’
খালিদ মেহমুদ পাকিস্তানের ফয়সালাবাদ মিল্লাত টাউনের ২৬০/বি-এর বাসিন্দা মো. আরশেদের ছেলে।