গ্রেপ্তার শিবির নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসাইনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম এ আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, নগরের বাকলিয়া থানার বাসে আগুন দেওয়ার মামলায় তারেক হোসাইনকে আদালতে পাঠানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত রোববার দুপুরে শাহ আমানত সেতু এলাকা থেকে তারেক হোসাইনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। ওই দিন সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির।