গ্রেপ্তার হওয়া যুবক কাউন্টার টেররিজম ইউনিটের হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি নিয়ে হামলা ও আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবককে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল শনিবার এই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেফাজতে নেয়। কাউন্টার টেররিজম ইউনিট। গতকালই এ-সংক্রান্ত মামলাটি তদন্তের দায়িত্ব বিমানবন্দর থানা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তবে গতকাল পর্যন্ত হামলাকারী যুবকের পরিচয় পাওয়া যায়নি।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেররিজম (সিটি) বিভাগের উপকমিশনার মহিবুল ইসলাম খান গতকাল বলেন, সুস্থ হয়ে ওঠায় ওই যুবককে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিন্টো রোডের সিটি ইউনিটের হেফাজতে
নেওয়া হয়েছে। তাঁকে আজ রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

৬ নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপর হামলা চালান এই যুবক। তাঁর ছুরিকাঘাতে এক সোহাগ আলী নামে এক আনসার সদস্য নিহত হন।