গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় আবুল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় গতকাল বুধবার সদর থানায় মামলা হয়েছে। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ছুটি ভাটবাউর গ্রামের আবদুস সালামের সঙ্গে পিতলাই গ্রামের আবুলের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে আবুলের ওপর সালাম ও তাঁর ছোট ভাই সোহরাব হোসেন হামলা চালান। সালাম লোহার শাবল দিয়ে আবুলকে আঘাত করেন। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সালামের বাবা নেরু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।