প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যালিকাকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বোরহান উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার মোল্লাপাড়া গ্রামে বোরহানের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এক মাস আগে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে কেনাকাটার জন্য উপজেলার ছনকা বাজারে নিয়ে যান বোরহান। ফেরার পথে তামাক খেতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর বোরহান তাকে একাধিকবার ধর্ষণ ও মুঠোফোনে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেন। সম্প্রতি ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিলে বিষয়টি প্রকাশ পায়। পরে গত মঙ্গলবার মেয়েটির বাবা বোরহানের বিরুদ্ধে থানায় মামলা করেন।