প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি চোরাই সিএনজি অটোরিকশাসহ মোহাম্মদ আসাদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, হাটহাজারী থানার একদল পুলিশ মোটরসাইকেলের ক্রেতা সেজে সাতকানিয়া উপজেলার কেরানীহাটে এসে আসাদের সঙ্গে যোগাযোগ করার পর জানতে পারে তাঁর কাছে একটি চোরাই অটোরিকশা আছে। পরে পুলিশ চোরাই অটোরিকশাটিসহ তাঁকে গ্রেপ্তার করে হাটহাজারী থানায় নিয়ে যায়।