প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি খান দিঘি এলাকায় গত বুধবার সকাল সাড়ে ১০টায় ৩০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আটক ব্যক্তির নাম জাহেদুল ইসলাম। তাঁর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার নজু মিয়া লেন এলাকায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।