গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি খান দিঘী এলাকায় গতকাল সকাল সোয়া ১০টায় ৭৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন। তাঁর বাড়ি কক্সবাজারের উখিয়া মহুরীপাড়ায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। লোহাগাড়া থানার উপপরিদর্শক মো. সোলাইমান পাটোয়ারী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।