প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের প্রধান ছয় মামলার আসামি শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে সদর থানার পুলিশ শহরের রৌমারীপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি শহরের রৌমারীপাড়ায়। সদর থানার ওসি আবদুল বাতেন জানান, শামীমকে থানায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। শামীমকে গ্রেপ্তার করায় সদর থানার এসআই ওয়াহেদুজ্জামানকে মানি রিওয়ার্ড (উত্তম কাজের পুরস্কার) প্রদানের ঘোষণা দেন পুলিশ সুপার তবারক উল্লাহ।