প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গোয়েন্দা পুলিশ গতকাল শনিবার সকালে বিদেশি মদসহ মো. ফারুক (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ফারুক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের আরব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া ও তেমুহনী বাজারের মাঝামাঝি স্থানে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৯ বোতল বিদেশি মদ উদ্ধার ও মো. ফারুককে গ্রেপ্তার করে।